বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল দূর্গাপুর মোড় থেকে ২.৮ কেজি ওজনের ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে ৪৯ বিজিবি সদস্যরা।বুধবার(০৭/০৮/১৯ইং)তারিখ সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহলদল বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর মোড়ে অবস্থান করে।এসময় মোটরসাইকেলের পিছু ধাওয়া দিলে চালক মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাশী করে সাইলেন্সার এর মধ্যে ফিটিং অবস্থায় রাখা ২.৮ কেজি স্বর্ণ (৩২ টি স্বর্ণের বার) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩২ পিস স্বর্ণের বার এর আনুমানিক মূল্য ১,২৩,২০,০০০/-(এক কোটি তেইশ লক্ষ বিশ হাজার) টাকা।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর মোড় থেকে ৩২ পিস স্বর্নের বার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,বর্তমানে হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে নিজস্ব গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Top