বরিশালের মুলাদী উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বরিশালের মুলাদী উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।


রফিকুল ইসলাম:বরিশালের মুলাদী উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।আটক নারীর নাম আসমা বেগম (৩০)।বুধবার (০৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শফিপুর লঞ্চঘাট এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। আসমা উপজেলার চরলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ঘটনা নিশ্চিত করে জানান, আসমা ঢাকা থেকে ইয়াবা নিয়ে এমভি হাসান-হোসেন-২ নামক লঞ্চযোগে মুলাদীতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শফিপুর লঞ্চঘাট এলাকায় অবস্থানের সময় লঞ্চটিতে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Top