৯০টি সিলমোহর,জাল দলিল ও ল্যাপটপসহ জালিয়াত চক্রের প্রধান রেজাউল করিম হাবুলকে আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

৯০টি সিলমোহর,জাল দলিল ও ল্যাপটপসহ জালিয়াত চক্রের প্রধান রেজাউল করিম হাবুলকে আটক


আ:রাজ্জাক হাওলাদার:বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নামে বানানো ৯০টি সিলমোহর,জাল দলিল ও ল্যাপটপসহ জালিয়াত চক্রের প্রধান রেজাউল করিম হাবুলকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (০৫ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে উপজেলার নন্দনপট্টি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রেজাউল করিম ওই গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার মিয়ার ছেলে।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দনপট্টি গ্রামের নিজ বাড়ি থেকে রেজাউল করিম হাবুলকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে বিভিন্ন কর্মকর্তাদের নামে বানানো ৯০টি সিলমোহর, জাল দলিল, পরচা ও ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে রেজাউল করিম।এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে রেজাউলকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Top