২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন ৬৯ জন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন ৬৯ জন।


রিক্তা আক্তার মালা:ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি‌দিনই বাড়‌ছে।বুধবার (৭ আগস্ট) হাসপাতালে ২৩৬ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) এ সংখ্যা ছিল ১৯৩ জন।হাসপাতা‌লের হি‌সাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন ৬৯ জন।আর সর্বশেষ হিসেব অনুযায়ী ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর মধ্যে পুরুষ ৪২ জন, নারী ২১ জন ও শিশু ৬ জন রয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২৬ জন রোগী। এরমধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

এদিকে গোটা হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চি‌কিৎসাধীন ২৩৬ জ‌নের ম‌ধ্যে পুরুষ ১৩৮,নারী ৭৪ ও শিশু ২৪ জন রয়েছে।গত ১৬ জুলাই থে‌কে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে মোট ৪৪৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২১০ জন ও মারা গেছে দু’জন।হাসপাতালের প‌রিচালক ডা. মো. বা‌কির হো‌সেন বলেন,ডেঙ্গু রোগী‌দের সুবিধার্থে হাসপাতা‌লে এক‌টি ক‌ন্ট্রোলরুম খোলা হ‌য়ে‌ছে। পাশাপাশি রোগীদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যা মনিটরিং তিনিসহ মেডিসিন ওয়ার্ডের বিভাগীয় প্রধানরা করছেন।

Top