মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


পাখি আক্তার:বরিশালে মাদক মামলায় মিরাজ হাওলাদার নামে এক মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।মঙ্গলবার(৬ আগস্ট)বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. এ কে এম শহীদ আহমেদ এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত মিরাজ বরিশাল নগরের সোনা মিয়ারপুল সংলগ্ন নতুন হাট এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ ডিসেম্বর রাত সোয়া ১০টায় বরিশাল কাউনিয়া মরকখোলা পোল এলাকা থেকে ৮৩ বোতল ফেনসিডিলসহ মিরাজকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় নগরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির টাউন উপ-পরিদর্শক মো. শাহাবউদ্দিন ফকির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০১৩ সালের ২২ জানুয়ারি বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

Top