বগুড়ার শেরপুরে দু’দলের ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

বগুড়ার শেরপুরে দু’দলের ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন।


আলোকিত বার্তা:বগুড়ার শেরপুরে দু’দলের ‘গোলাগুলিতে’ দুজন নিহত হয়েছেন। নিহতরা সর্বহারা পার্টির সক্রিয় নেতা বলে জানা গেছে। বুধবার ভোরে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশের ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ধনেশ সুকুমার (৩৮) ও নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের বাসিন্দা রজব আলীর ছেলে আফজাল হোসেন (৫৫)।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, উপজেলার ভবানীপুর বাজারের পাশে দু’দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী ও শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানও সেখানে যান।সেখানে তারা গুলিবিদ্ধ দু’জনকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে খোঁজ নিয়ে পুলিশ নিশ্চিত হয় নিহত আফজালের নামে বিভিন্ন থানায় কমপক্ষে ২০টি এবং ধনেশের নামে ১১টি মামলা রয়েছে।

Top