পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বরিশাল জেলা জুড়ে একযোগে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বরিশাল জেলা জুড়ে একযোগে


সুমাইয়া আক্তার:নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি- শ্লোগানকে সামনে রেখে বরিশাল সিটি করপোরেশনসহ পুরো জেলায় একযোগে পরিচালনা করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।বুধবার (৭ আগস্ট) সকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেতু এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, এ শহর আপনার-আমার সবার। এ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও সবার দায়িত্ব। তাই আজ থেকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলুন। দেশ থেকে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার বংশ বিস্তার রোধ করি।এদিকে নিজ নিজ এলাকার বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

উদ্বোধনকালে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর, জেলা প্রশাসকের কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের উদ্যোগে ঘোষিত এ কর্মসূচি বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডসহ জেলার ১০টি উপজেলার সব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে একযোগে পালন করা হয়।কর্মসূচিতে বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউট, গালর্স গাইড, বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

Top