বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আ:রাজ্জাক হাওলাদার:বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ আগস্ট) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদপাশার তালতলা এলাকার একটি পুকুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক রিয়াজুল উদ্দিন সরদারের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়। মৃত রিয়াজুল বরিশালের মতাশার কলোনী এলাকার বাসিন্দা শামসুল হক সরদারের ছেলে।

মৃত রিয়াজুলের ভাই আব্দুর রাজ্জাক সরদার বলেন,রিয়াজুলের নগরের নতুনবাজার সংলগ্ন মড়কখোলা পুল এলাকায় একটি তেলের দোকান আছে। এ কারণে তিনি ওই এলাকায় বাসা ভাড়া করে স্ত্রী ও একমাত্র ছেলে সন্তানকে নিয়ে বসবাস করতেন।৬ মাস আগে লাল রংয়ের একটি মোটরসাইকেলে কিনে তিনি। সেটি তিনি ভাড়া দিতেন এবং নিজেও চালাতেন। সোমবার (৫ আগস্ট) রাতে তাকে কে বা কারা ডেকে নিয়ে গেলে পরে আর তিনি বাসায় ফিরে আসেননি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরিশাল-লাকুটিয়া সড়ক সংলগ্ন চাঁদপাশার তালতলা এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে রিয়াজুলের মরদেহ শনাক্ত করি।

এয়ারপোর্ট থানার (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ যে ডোবা থেকে উদ্বার করা হয়েছে তার দু’শ গজ দূরে স্যান্ডেল ও একটি ওড়না পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, রিয়াজুলকে শ্বাসরোধে হত্যা করে পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।এদিকে একই থানাধীন (এয়ারপোর্ট) বাবুগঞ্জ ও বরিশাল সদর উপজেলার সীমান্তবর্তী লাকুটিয়া বাজার সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে মকবুল হোসেন জমাদ্দার (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Top