শেবাচিম হাসপাতালটিতে ১৯৩ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন রয়েছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

শেবাচিম হাসপাতালটিতে ১৯৩ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন রয়েছেন।


রিক্তা আক্তার মালা:বরিশাল শের-ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লেও (শেবাচিম) ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়‌ছে। হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হলেও কারো স্থান হয়েছে মেডিসিন ওয়ার্ডের মেঝে,আবার কারো ঠাঁই হয়েছে বারান্দায়।মঙ্গলবার (০৬ আগস্ট) হাসপাতালটিতে ১৯৩ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন রয়েছেন। সোমবার (০৫ আগস্ট) এ সংখ্যা ছিল ১৫৪ জন।হাসপাতা‌লের হি‌সাব অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভ‌র্তি হ‌য়ে‌ছেন ৭১ জন। যা এখন পর্যন্ত এ হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা। আর সবশেষ হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি হওয়া মোট রোগীর মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ২৪ জন ও শিশু ১০ জন রয়েছে।

অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন রোগী। যার মধ্যে ২১ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
এদিকে পুরো হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চি‌কিৎসাধীন ১৯৩ জ‌নের ম‌ধ্যে পুরুষ ১১০,ম‌হিলা ৬০ওশিশু২৩ জন।

গত ১৬ জুলাই থে‌কে মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে মোট ৩৭৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৪ জন এবং মারা গেছেন দুই যুবক।হাসপাতালের প‌রিচালক ডা. মো. বা‌কির হো‌সেন বলেন, ডেঙ্গু রোগী‌দের সুবিধার্থে হাসপাতা‌লে এক‌টি ক‌ন্ট্রোলরুম খোলা হ‌য়েছে। পাশাপাশি রোগীদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যা আমিসহ মেডিসিন ওয়ার্ডের বিভাগীয় প্রধানরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।

Top