বেচাকেনা শুরু,বরিশালে ৬৬ স্থানে পশুর হাট - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেচাকেনা শুরু,বরিশালে ৬৬ স্থানে পশুর হাট


পাখি আক্তার:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরিশাল মহানগরসহ জেলার ৬৬টি স্থানে কোরবানির পশুর হাট বসছে। যারমধ্যে বেশকিছু স্থায়ী হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়ে গেছে। তবে বেশিরভাগ হাটে পশু সরবরাহের আগ মুহুর্তের প্রস্তুতি চলছে।আশা করা হচ্ছে, শুক্রবার (০৯ জুলাই) থেকে বরিশালের সব হাটে পুরোদমে কোরবানির পশু বেচাকেনা হবে।বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকারি বিভাগ সূত্রে জানা গেছে, বরিশালের ১০ উপজেলায় এবারে মোট ৬৬টি পশুর হাটের ব্যবস্থা করা হয়েছে। যারমধ্যে ২৫ টি স্থায়ী ও ৩৫ টি অস্থায়ী হাট।স্থায়ী হাটগুলোর মধ্যে বরিশাল সদর উপজেলায় একটি, বাবুগঞ্জে দু’টি, বাকেরগঞ্জে ছয়’টি, গৌরনদীতে দু’টি, মুলাদিতে দু’টি, বানারীপাড়ায় তিন’টি, হিজলায় সাত’টি ও মেহেন্দিগঞ্জে দু’টি রয়েছে। অপরদিকে, অস্থায়ী হাটের মধ্যে সদর উপজেলায় সাত’টি, বাবুগঞ্জে চার’টি, উজিরপুরে ছয়’টি, বাকেরগঞ্জে চার’টি, গৌরনদীতে একটি, আগৈলঝাড়ায় তিন’টি ও মুলাদীতে ১০টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বরিশাল নগরের পোর্টরোড কসাইখানা, বাঘিয়া আবহাওয়া অফিস সংলগ্ন সিটি করপোরেশনের দু’টি স্থায়ী হাট রয়েছে। যার পাশাপাশি কোরবানির পশু বিক্রির জন্য নগরের রূপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে, কালিজিরা বাজার সংলগ্ন এলাকা, চৌমাথা থানা কাউন্সিলের বিপরীত পাশে, কাউনিয়া টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে একটি করে অস্থায়ী গরুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, অনুমোদিত হাটগুলোতে যথানিয়মে পশু সরবরাহ করবে ইজারাদাররা। হাটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ সার্বিক কাজে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রাণিসম্পদ অধিদফতরের সঙ্গে সিটি করপোরেশন সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, কেউ যেন পশু বিক্রেতাদের টানা-হেঁচড়া না করেন। তারা যে হাটে যেতে চান, সে হাটেই তাদের যেন যেতে দেওয়া হয় এ বিষয়ে হাট ইজারাদারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।এদিকে পুলিশের পক্ষ থেকে প্রতিটি হাট ইজারাদার বা পরিচালনাকারীদের নিজস্ব ভলান্টিয়ার ও বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণের মেশিন, পুলিশ ক্যাম্প, পশুর চিকিৎসা ও গুণগত মান নিশ্চিত করণে মেডিকেল ক্যাম্প, মোবাইল ব্যাংকিং বুথ থাকছে। এছাড়া নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে কৃত্রিমভাবে মোটাতাজা করা পশু ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Top