সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


লিটন বাইজিদ:বরিশালের সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়েছে।সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার রাকিবের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বরগুনার আতঙ্ক নয়ন বন্ড গ্রুপ সম্প্রতি রিফাত হত্যাকাণ্ড ঘটিয়েছে। বরিশালেও তেমন আর একটি গ্যাং এর নাম আব্বা গ্রুপ। এ গ্যাং আগেও বিভিন্ন অপকর্ম চালিয়েছে। অবিলম্বে সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংবাদিক ফেরদৌস সোহাগ, অপূর্ব অপু, শাহীন হাফিজসহ বরিশাল হেলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের নেতারা,বরিশাল জার্নালিস্ট ফাউন্ডেশনর নেতারা,জাতীয় সাংবাদিক সোসাইটির বরিশালের নেতারা।

Top