রাজধানী ত্যাগ করার আগে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী বাস ও নৌযানে এডিস মশা নিধনে স্প্রে করা হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

রাজধানী ত্যাগ করার আগে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী বাস ও নৌযানে এডিস মশা নিধনে স্প্রে করা হবে


পাখি আক্তার:রাজধানী ত্যাগ করার আগে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী বাস ও নৌযানে এডিস মশা নিধনে স্প্রে করা হবে বলে জানিয়েছেন পরিবহন ও লঞ্চ মালিকরা।পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সোমবার (০৫ আগস্ট) দুপুরে বরিশাল নগরে চাঁদমারী এলাকার পুলিশ অফিসার্স মেসের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা জানান তারা।সভায় কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, একটি মহল বর্তমানে নানা ধরণের গুজব ছড়াচ্ছে। যেমনপদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে’ এরকম একটি গুজব রটানো হয়েছে। যদি এটা সত্য হতো, তাহলে দেশে সামগ্রিক যে উন্নয়ন হয়েছে তাতে কোনো মানুষ বেঁচে থাকতো না। আমরা তো বেঁচে আছি। তবে বরিশালের মানুষ সচেতন বলে এসব বিষয়ে ভ্রুক্ষেপ করিনি।

তিনি বলেন,অনেকেই আতঙ্কিত হয়ে ডেঙ্গু রোগের পরীক্ষা করাচ্ছেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ছে না।আর যাদের ডেঙ্গু ধরা পড়ছে,তাদের চিকিৎসা চলছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে আমাদের সচেতন হওয়া উচিত। তবে ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়ার আতঙ্ক বিরাজ করছে। তাই এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

তিনি বলেন,ঈদের সময় রাজধানী ঢাকা ত্যাগ করার আগে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী বাস ও নৌযানে যাতে ভালোভাবে স্প্রে করা হয় সেজন্য আমরা সবাই সচেষ্ট থাকবো। বিষয়টি লঞ্চ ও বাস মালিকদেরকেও জানানো হবে।সভায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের নেতারা জানান,জেলা প্রশাসনের মাধ্যমে আমরা একটি চিঠি পেয়েছি।যাতে সড়কপথে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলোতে স্প্রে করার কথা বলা হয়েছে।এজন্য আমরা আমাদের প্রতিনিধিদের বলেছি, ঢাকা ত্যাগ করার আগে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী বাস ও নৌযানে ভালোভাবে স্প্রে করা হয়।সভায় এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন।

Top