পশুর বর্জ্য বরিশাল সিটি করপোরেশন(বিসিসি)এলাকা থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পশুর বর্জ্য বরিশাল সিটি করপোরেশন(বিসিসি)এলাকা থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।


রফিকুল ইসলাম:ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য বরিশাল সিটি করপোরেশন(বিসিসি)এলাকা থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।সোমবার(৫ জুলাই)দুপুরে বরিশাল নগরের চাঁদমারী এলাকায় অফিসার্স মেসের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা রেজাউল করিম রেজা এ কথা জানান।তিনি জানান,আমাদের এক হাজার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে।ময়লা-আবর্জনা বহনের জন্য রয়েছে ২২টি ট্রাকসহ আধুনিক বেশকিছু যানবাহন রয়েছে। ঈদুল আজহায় এলাকা ভিত্তিক ময়লা পরিবহনের জন্য ভ্যান ব্যবহার করে পরিচ্ছন্নতা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে।

এদিকে বিসিসি সূত্রে জানা গেছে,গতবছরের মতো এবারেও প্রতিটি ওয়ার্ডে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করে দেবে নগর ভবন কর্তৃপক্ষ।যেখানে এলাকা ভিত্তিকভাবে সবাই মিলে পশু কোরবানি দেবে এবং পশুর বর্জ্য সেখানে নির্ধারিত স্থানে বস্তা ভরে রাখবে।পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেখান থেকে বর্জ্য অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন।তবে এর বাহিরে যদি কেউ নিজ বাড়িতে পশু কোরবানি দেয়,তাদের নিজ ব্যবস্থাপনায় পশুর কোরবানির বর্জ্য সেখান থেকে অপসারণ করতে হবে নয়তো নির্ধারিত স্থানে নিয়ে রাখতে হবে।

Top