ডেঙ্গু রোগের চিকিৎসায় চিকিৎসকদের কর্মশালা বরিশালে - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

ডেঙ্গু রোগের চিকিৎসায় চিকিৎসকদের কর্মশালা বরিশালে


রিক্তা আক্তার মালা:ডেঙ্গু রোগের চিকিৎসা ব্যবস্থাপনায় চিকিৎসকদের দক্ষতা বাড়াতে ৩শ’ চিকিৎসক নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।শের-ই-বাংলা মেডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালের এক নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

শেবাচিম হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও সোসাইটি অব মেডিসিন বরিশালের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা.ভাস্কর সাহার সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম হুমায়ুন কবির ও ডা.গোবিন্দ চন্দ বনিক।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি অব মেডিসিনের বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক ডা.মো.সাইদুর রহমান,বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আব্দুর রহিম, জেলা বিএমএ সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন,মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.অসিত ভূষণ দাস ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা.অসিম কুমার সাহা, বরিশাল জেলা পুলিশের সিনিয়র সহকারী সুপার সুকুমার রায় ও জেলা প্রশাসকের প্রতিনিধি শহিদুল ইসলাম।

Top