বেনাপোলে নারীর কাছ থেকে পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে নারীর কাছ থেকে পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল,চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ রেহেনা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।রবিবার (৪/০৮/১৯ইং)তারিখ বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।আটক রেহেনা বেগম বেনাপোল পোর্টথানাধীন শিবনাথপুর বারপোতা গ্রামের কামরুলের স্ত্রী।

পুলিশ সুত্রে জানা যায়,আটক আসামি তার নিজ বাড়িতে অস্ত্র বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ইউএসএর তৈরি নাইন এমএম পিস্তল,চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেন্সিডিলসহ রেহেনা বেগমকে আটক করে পুলিশ।তবে এসময় অস্ত্রের মুল মালিক তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম আব্দুল লতিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। এবং পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Top