চক্রের ৮ সদস্য গ্রেফতার ব‌রিশালে চোরাই মালামালসহ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চক্রের ৮ সদস্য গ্রেফতার ব‌রিশালে চোরাই মালামালসহ


আলোকিত বার্তা:ব‌রিশালে বিপুল প‌রিমাণ চোরাই মালামালসহ চোরচক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।তারা ব‌রিশাল নগরের বি‌ভিন্ন বাসা-বা‌ড়িতে দীর্ঘ‌দিন ধরে নানা কৌশলে রাতের পাশাপা‌শি দিনের বেলায় চু‌রি করে আস‌ছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরের চাঁদমা‌রি অ‌ফিসার্স মেসের সভাকক্ষে এক‌ সংবাদ সম্মেলনে ব‌রিশাল মহানগর পু‌লিশ এসব তথ্য জানায়।সংবাদ সম্মেলনে পু‌লিশ ক‌মিশনার মো. শাহবু‌দ্দিন খান বলেন, হঠাৎ করেই ব‌রিশাল নগরে দিনের বেলায় চু‌রির ঘটনা বেড়ে যায়। যার সূত্র ধরে মহানগর পুলিশের দ‌ক্ষিণ বিভাগ ও মডেল থানা পু‌লিশ বিশেষ অ‌ভিযানে নামে। যার ধারাবা‌হিকতায় সংঘবদ্ধ চোরদের মূল হোতাসহ আটজনকে গ্রেফতার করা হয়।

এরা হলেন- নগরের নিউ ভা‌টিখানা এলাকার বা‌সিন্দা ও চোরচক্রের অন্যতম সদস্য আনোয়ার হোসেন (২৭), একই এলাকার বা‌সিন্দা মো. রিয়াদ (২৫), আমানতগঞ্জ এলাকার জিতু আহম্মেদ (৪০), পলাশপুর এলাকার ত‌হিদুল ইসলাম (২৮), আজগর আলী সড়কের ক‌বির গাজী (২৫), ভা‌টিখানা এলাকার র‌নি (১৯), কাটপ‌ট্টি এলাকার বা‌সিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী শ্যামল দে (৫৮) এবং ব‌রিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার আ‌লিফ (২৪)।‌পু‌লিশ ক‌মিশনার বলেন, অ‌তি‌রিক্ত উপ-পুলিশ ক‌মিশনার (দ‌ক্ষিণ) মো. আকরামুল হাসানের নেতৃত্বে গত ৪ আগস্ট দিন ও রাত মি‌লিয়ে চলমান অ‌ভিযানে ‌চোরদে‌র গ্রেফতারের পাশাপা‌শি‌ বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়। এগু‌লোর মধ্যে ১৫টি মোবাইল ফোন, চারটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি ডিএসএলআর ক্যামেরা, একটি হ্যা‌ন্ডি ক্যামেরা, দুই জোড়া স্বর্ণের বালা, একটি স্বর্ণের চেইন, পাঁচটি ছোট স্বর্ণের আং‌টি, সাতটি স্বর্ণের নাকফুল, নগদ এক লাখ চার হাজার টাকা, একটি ক‌ম্পিউটারের কি-বোর্ড, একটি কডলেস মাউথ স্পিকার, তিনটি তালা ভাঙার সরঞ্জাম রয়েছে।
তি‌নি আরও বলেন,এরা মূলত দিনের বেলা ও সন্ধ্যায় বি‌ভিন্ন বহুতল ভবনে চু‌রি করে। কখনো টি‌ভি, ফ্রিজ, এ‌সির মেকার আবার কখনো ইলেকট্রিশিয়ান বা কাপড় ব্যবসা‌য়ী সেজে ভবনগু‌লোর ভেতরে যায়। এরপর তারা তালাবদ্ধ ফ্ল্যাট বা বাসায় চু‌রি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ক্যামেরা, ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুটে নিতো। এরা তালা ভাঙতে খুবই পারদর্শী বলে নি‌শ্চিত হওয়া গেছে।
সম্প্র‌তি ব‌রিশাল মহানগরের কোতোয়া‌লি মডেল থানার আওতাধীন এলাকায় আটটি চু‌রির ঘটনা ঘটেছে। যে ঘটনায় থানায় ভুক্তভোগীরা লি‌খিত অ‌ভিযোগ দেয়।

Top