হাসপাতালে দ্বারস্থ ৪৬৬ ডেঙ্গু রোগী বরিশাল বিভাগজুড়ে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

হাসপাতালে দ্বারস্থ ৪৬৬ ডেঙ্গু রোগী বরিশাল বিভাগজুড়ে


রিক্তা আক্তার মালা:বরিশাল বিভাগজুড়ে প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিভাগসহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলা-উপজেলা পর্যায়ে চলছে সচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রচার-প্রচারণার পাশাপাশি গোটা বিভাগজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালায়ের দেওয়া তথ্যানুযায়ী, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর এ পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৪৬৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩ জন ব্যতিত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, বাকীরা সরকারি হাসপাতালের দ্বারস্থ হয়েছেন।সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল জেলায় ২৮ জন, পটুয়াখালীতে ৫৩ জন, ভোলায় ৩১ জন, পিরোজপুরে ২১ জন, বরগুনায় ৫০ জন, ঝালকাঠিতে ১১ জন ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম)হাসপাতালে ২৫৯ জন রয়েছেন।

আবার সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এমন রোগীর সংখ্যা বরিশাল বিভাগে ১৮৬ জন। এরমধ্যে বরিশাল জেলায় ১২ জন, পটুয়াখালীতে ২৯ জন, ভোলায় ১৬ জন, পিরোজপুরে ১৮ জন, বরগুনায় ২৮ জন, ঝালকাঠিতে ৭ জন ও শেবাচিম হাসপাতালে ৭৬ জন রয়েছেন।তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তালিকা এখন শূন্যের কোঠায় রয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৭৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। এরমধ্যে বরিশাল জেলায় ৯ জন, পটুয়াখালীতে ৮ জন, ভোলায় ৪ জন, পিরোজপুরে ১ জন, বরগুনায় ৭ জন, ঝালকাঠিতে ২ জন এবং শেবাচিম হাসপাতালে ৪৪ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন রোগী রয়েছে।সবমিলিয়ে হাসপাতালগুলোতে ২৭৭ জন রোগী রয়েছেন। এরমধ্যে বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালীতে ২৪ জন, ভোলায় ১৫ জন, পিরোজপুরে ৩ জন, বরগুনায় ২২ জন, ঝালকাঠিতে ৪ জন এবং শেবাচিম হাসপাতালে ১৮৩ জন ও বেসরকারি হাসপাতালে ১৩ জন রোগী রয়েছেন।

স্বাস্থ্যবিভাগের হিসাবে,এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল জেলায় ১ জন, বরগুনা জেলায় ১ জন ও শেবাচিম হাসপাতালে ২ রোগীর মৃত্যু হয়।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল আলোকিত বার্তাকে বলেন, শুরুতে ঢাকা থেকে বরিশালে এসেই যেহেতু অনেকের ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে। তাই আমরা মনে করছি, বরিশালেও ডেঙ্গুর জীবাণু থাকতে পারে। আমরা কোরবানিকে ঘিরে বরিশাল অঞ্চলে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছি।তিনি বলেন,মন্ত্রণালয়ের নির্দেশে এরইমধ্যে স্বাস্থ্যবিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছি। মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত ছাড়া কাউকে ছুটি দেওয়া হচ্ছে না। জেলাপর্যায়ে সিভিল সার্জনের কার্যালয়ে কন্ট্রোলরুম খোলা হয়েছে। এ পর্যন্ত বরিশাল বিভাগে ৪ জনের মৃত্যুর খবর আমাদের কাছে রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৬ জন। সুতরাং আতঙ্কের কিছু নেই।

Top