শেখ মুজিবুর রহমান কর্নার উদ্বোধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

শেখ মুজিবুর রহমান কর্নার উদ্বোধন


আ:রাজ্জাক হাওলাদার:বরিশাল নগরের রূপাতলীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ আগস্ট) দুপুরে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ কর্নার উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী জানা সব শিক্ষার্থীর জন্য একান্ত প্রয়োজন।এ কর্নারে স্বাধীনতার ৭ই মার্চের ভাষণ থেকে শুরু করে বঙ্গবন্ধুর কর্মময় জীবন চিত্রসহ নানা বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যদিয়ে স্কুলের শিক্ষার্থীরা এ মহান নেতার সম্পর্কে জানতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে।

Top