সৌদি আরবে বিভিন্ন কারণে ২৯ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। - Alokitobarta
আজ : শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বিভিন্ন কারণে ২৯ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন।


আলোকিত বার্তা:সৌদি আরবে বিভিন্ন কারণে শুক্রবার পর্যন্ত মোট ২৯ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী,এখন পর্যন্ত ২৬ জন পুরুষ এবং তিনজন নারী মারা গেছেন।

এতে বলা হয়, ২৪ হজযাত্রী মক্কায়, চারজন মদিনায় এবং একজন জেদ্দায় মারা যান।বুলেটিনে বলা হয়, শুক্রবার পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৫ হাজার ৬৯০ জন সৌদি গেছেন।

Top