আজ পবিত্র জুমাতুল বিদা - Alokitobarta
আজ : শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু পুনঃনিরীক্ষণে এসএসসিতে নতুন করে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির ‘বিদ্রোহী’ ইস্যুতে স্থানীয় সরকার নির্বাচন আগেভাগেই কঠোর অবস্থানে বিএনপি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ‘মামলা লিস্টে নিতেও দুর্নীতি’সব আদালত দুর্নীতিমুক্ত করার দাবি আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না,সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগোতে চাই ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয় দেশের বিভিন্ন এলাকায় কৃষকের ভোগান্তি কমছে না,কৃত্রিম সংকট তৈরি থাকল র‌্যাবের প্রায় সবই,নতুন হলো এসআরবি

আজ পবিত্র জুমাতুল বিদা


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ ২০ মার্চ, পালিত হচ্ছে জুমাতুল বিদা।এ উপলক্ষে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বিশেষ ইবাদত ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।বিদা’ শব্দের অর্থ বিদায় বা শেষ। সেই অর্থে জুমাতুল বিদা হলো রমজান মাসের শেষ জুমা, যা মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-সহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার গুরুত্ব ও ফজিলত তুলে ধরে খুতবা প্রদান করবেন।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় মোনাজাত করা হবে।

ইসলামে রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়।মুমিন মুসলমানদের কাছে রমজান আত্মশুদ্ধির মাস। আর জুমাতুল বিদার মাধ্যমে এই পবিত্র মাসকে বিদায় জানানোর প্রস্তুতি সম্পন্ন হয়।

Top