চাঁদপুরায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার ! ৬ টি আঙ্গুল হারালো যুবক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চাঁদপুরায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার ! ৬ টি আঙ্গুল হারালো যুবক


রেদওয়ান শাওন:বরিশাল সদর উপজেলার চাদঁপুরা ইউনিয়নে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলার স্বীকার হয়েছে মোঃ রাসেল সরদার (২৮) নামে এক যুবক। এতে তিনি গুরুত্বর জখম হয়েছে। তার দুই হাতের ৬টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। বর্তমানে সে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে।গত শুক্রবার রাত ১০ টার দিকে চাদঁপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে । রাসেল চরআইচা ৫নং ওয়ার্ডের মন্নাফ সরদারের ছেলে। সে পেশায় কসমেটিকস ব্যবসায়ী। জানা গেছে, রাসেলের সাথে চাঁদপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নজরুল মৃধার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ৪ থেকে ৫ বছর যাবৎ প্রেমের সম্পর্কের সাথে জড়িত। গত শুক্রবার রাসেলকে রাতে ফোন দিয়ে প্রেমিকা তার বাড়ীতে যেতে বলে। পরে রাসেল রাত ১০টার সময় তাদের বাড়ীর পিছনে যায়। যাওয়ার পরেই মেয়ের ভাই নাঈম ও মেয়ের বাবা নজরুল মৃধা এবং মেয়ের চাচা বাদশা মৃধাসহ সবাই রাসেলকে ধারালো রামদা দিয়ে এলোপাতারী ভাবে কুপিয়ে জখম করে। এতে রাসেলের দুই হাতের মোট ৬ টি আঙ্গুল কেটে আলাদা হয়ে যায়। পরে ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ কালাম মীরকে বিষয়টি জানালে তিনি বন্দর থানা পুলিশকে খবর দেয় পুলিশ এসে রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান।

আহত রাসেল অভিযোগ করে বলেন- মেয়ের বাবা,ভাইসহ তারা আমাকে হত্যার পরিকল্পনা করেন। আমাকে ডাকাত বলে পুলিশের হাতে দিতে চেয়েছিলো তখন মেয়ে পুলিশকে বলে আমি রাসেলকে আসতে বলছি এবং আমার কাছে ফোন রেকর্ড আছে। শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়,তার বাম হাতটি কেটে ফেলে দেয়ার সম্ভাবনা বেশি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো দরকার। তবে ঢাকায় রেফার করলেও টাকার অভাবে চিকিৎসার জন্য ঢাকায় যেতে পারছেন না রাছেল। রাসেলকে নির্মমভাবে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাছেলের পরিবার ও এলাকাবাসী। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল হায়দার বলেন এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Top