খুন হন পিকআপ চালক উজ্জল 'চুরির ঘটনা ফাঁস করায়' - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

খুন হন পিকআপ চালক উজ্জল ‘চুরির ঘটনা ফাঁস করায়’


পাখি আক্তার:পাওনা তিনশ টাকা না পেয়ে চুরির খবর ঠিকাদারকে জানিয়ে দেওয়ায় খুন হন পিকআপ চালক মো. উজ্জল (২১)।
যার মরদেহ গত ২ আগস্ট (শুক্রবার) বরিশাল নগরের কাশিপুরে নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ড এলাকার কাঁশবনের ভেতরে বালুচাপ অবস্থায় উদ্ধার করে বিমানবন্দর থানা ‍পুলিশ। মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ অভিযানে নেমে ৪৮ ঘণ্টার মধ্যে উজ্জল হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তসহ তিন জনকে গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ডের সাব কন্ডাক্টর ও উজ্জল হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি এলাকার জালাল হাওলাদারের ছেলে সোহাগ, তার দুই সহযোগী মিনি ট্রাকের হেলপার ও বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট এলাকার আনোয়রের ছেলে রমজান এবং নির্মাণ শ্রমিক মাদারীপুরের কালকিনি এলাকার ইদ্রিস ফকিরের ছেলে রবিউল।

রোববার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের পঞ্চমতলার সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দীন খান জানান, গত ১ আগস্ট (বৃহস্পতিবার) রাত থেকে নিখোঁজ হন খুন হওয়া পিকআপ চালক উজ্জল। এরপর স্বজনরা তাকে ‍খুঁজতে থাকে। একপর্যায়ে ২ আগস্ট সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম নগরের কাশিপুরে নির্মাণাধীন ট্রাক স্ট্যান্ড এলাকার কাঁশবনের ভেতরে উজ্জলের একপাটি জুতা দেখতে পেয়ে মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করে।

Top