ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধনে বরিশাল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও দফতরে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধনে বরিশাল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও দফতরে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু


রফিকুল ইসলাম:ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধনে বরিশাল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও দফতরে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।নগরের সরকারি মহিলা কলেজে পরিচ্ছন্নতা অভিযান চালান শিক্ষক ও কর্মচারীরা। ক্যাম্পাস ঝাড়ু দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং পাউডার ছিটানো হয়।

এসময় কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান জানান,কলেজ প্রাঙ্গণ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম চলবে।এদিকে,বরিশাল জেলা প্রশাসনের আহ্বানে বরিশালের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সংগতি রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে মশকনিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি। শনিবার (৩ আগস্ট) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।গত ২৯ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশকনিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।

Top