যশোরের শার্শার মাঠে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যশোরের শার্শার মাঠে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার গোগা-কালিয়ানী মশিয়ার হাজির ঘেরে পাশ থেকে অজ্ঞাত (২৫)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।ঊুধবার(৩১/০৭/১৯)তারিখ সকাল সাড়ে ৮ টার সময় গোগা-কালিয়ানি মাঠ থেকে বাগআঁচড়া পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিম হাওলাদার জানান, সকালে গোগা কালিয়ানি এলাকার স্থানীয়রা মাঠের মধ্যে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে আমাদের কাছে স্থানীয় লোকজন জানায়। তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে লাশের পরিচয় যায়নি। তবে নিহত যুবকের গায়ে অসংখ্য ধারালো ছুরির আঘাত রয়েছে। সে সুত্রে মনে হচ্ছে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পৌছালেই সত্য উদঘাটন হবে বলে মনে করছি।

Top