এমপি আফিল উদ্দিনের হস্তক্ষেপে পুনরায় আমদানী রপ্তানি চালু - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

এমপি আফিল উদ্দিনের হস্তক্ষেপে পুনরায় আমদানী রপ্তানি চালু


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: টানা ৩৪ ঘন্টা বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হস্তক্ষেপে বুধবার বিকেল ৫টা থেকে পুনরায় চালু হয়েছে। সমস্যা সমাধানে বুধবার দুপুরে বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন ভবনে ব্যবসায়ী সংগঠনসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের সাথে ভারতীয় বন্দর ব্যবহারকারী সংগঠনের এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে ড্রাইভারদের কাছ থেকে বকশিষের নামে অতিরিক্ত টাকা না নেয়ার সিদ্ধান্ত হলে বিকাল ৫টার দিকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়। আমদানি-রপ্তানি চালু হওয়ায় বন্দরে কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান ও বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী, ট্রান্সপোর্ট মালিক এসোসিয়েশন, ট্রাক চালক নেতৃবৃন্দসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ।
বেনাপোল কাষ্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, দু‘দেশের ব্যবসায়ীদের মাঝে সমঝোতা বৈঠকের পর বিকালে আমদানি-রপ্তানি চালু হয়েছে।

উল্লেখ্য ভারত থেকে রপ্তানি পণ্য নিয়ে কোন ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করলে বেনাপোল বন্দরে নানা পয়েন্টে বকশিষের নামে মোটা অংকের টাকা গুনতে হতো। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল ৭টা থেকে ভারতের ব্যবসায়ীসহ ট্রাক শ্রমিকরা দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় উভয় বন্দর এলাকায় আটকা পড়ে শত শত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের রপ্তানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও পচনশীল পণ্য।

Top