তালতলী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে নব-নির্বাচিত ভাইস্ চেয়ারম্যানের মতবিনিময় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তালতলী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে নব-নির্বাচিত ভাইস্ চেয়ারম্যানের মতবিনিময়


মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃতালতলী উপজেলা পরিষদের স্বতন্ত্র নব-নির্বাচিত ভাইস্ চেয়ারম্যান,মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৯,জুলাই সোমবার দায়িত্ব গ্রহণের প্রথম দিন বিকেলে তার ব্যাক্তিগত কার্যালয়ে তালতলী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় কালে রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক মোঃ ছিদ্দিকিুর রহমান,সাবেক সভাপতি কে.এম.রিয়াজুল ইসলাম রাজু, সিনিয়র-সহ সভাপতি ডাঃ মোঃ ইদ্রিসুর রহমান হৃদয়, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোঃ জামাল,প্রচার সম্পাদক মোঃ মাহামুদুল হাসান উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তালতলীর মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি তাই আমি আমার সাধ্যমত সততা ও নিষ্ঠার সাথে আমার এ নির্বাচনী এলাকা তালতলীতে মানুষের কল্যাণে কাজ করতে চাই । এ জন্য আপনারা স্থানীয় সাংবাদিক বন্ধুরা সহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

Top