যশোরের বেনাপোল দৌলতপুর ইছামতি নদী থেকে যুককের লাশ উদ্ধার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

যশোরের বেনাপোল দৌলতপুর ইছামতি নদী থেকে যুককের লাশ উদ্ধার


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত ঘেঁসা ইছামতি নদী থেকে ইশারত নামে (২৯) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মৃত ইশারত ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সি ছেলে।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার ১০টার দিকে দৌলতপুর সীমান্তে অবস্থিত ইছামতি নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।উদ্ধারকৃত মৃতদেহের পরনে লুঙ্গি ছাড়া কিছু ছিল না ।

ভবারবেড় গ্রামবাসীরা বলেন ইশারত গত ২৬শে জুলাই থেকে নিখোঁজ ছিলেন, অনেক খোজাঁখুঁজি করে তাকে না পেয়ে ২৮শে জুলাই বেনাপোল পোর্ট থানায় সাধারন ডায়েরী করা হয়।মৃত ইশারতের পারিবারিক সুত্রে জানা যায় সে মৃগি রোগী ছিলেন।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে না। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু-সালেহ মাসুদ করিম লাশ উদ্ধারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি সুত্রে তারা লাশ ভেসে উঠার ঘটনা জানতে পেরে এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে ফোর্স পাঠিয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Top