বেনাপোল বন্দর পরিদর্শন করলেন যশোরের নব নিযুক্ত জেলা প্রশাসক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল বন্দর পরিদর্শন করলেন যশোরের নব নিযুক্ত জেলা প্রশাসক


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ আজ সোমবার দুপুরেবেনাপোল বন্দর পরিদর্শন করেছেন এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীসংগঠনের সাথে বেনাপোলের বিভিন্ন সমস্যা নিয়ে এসোসিয়েশনভবনে মত বিনিময় করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেনাপোলসিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনে সভাপতি মফিজুর রহমান সজন।বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦নুরুজ্জামান, খায়রুজ্জামান মধু, যুগ্ম সম্পাদক মহসিন মিলন,জামালহোসেন প্রমুখ।ব্যবসায়ীরা এসময় আমদানীকৃত পণ্যে প্রশাসনেরবিভিন্ন সংস্থা কর্তক নানাবিধ সমস্যা ও পাসপোর্টযাত্রীদেরহয়রানী, সড়কের উপর অবৈধ বাস ট্রাক ষ্ট্যান্ড তৈরি করে যানজট সৃস্টি,কতিপয় ব্যবসায়ীকে পৌর সভার ট্রেড লাইসেন্স প্রদান না করার কথাতুলে ধরেন।এ সময় প্রধান অতিথি বলেন, জেলা শহর ছাড়া কোথাও বিরতিহীনইন্টারসিটি ট্রেন সার্ভিস নেই। বর্তমানে প্রধানমন্ত্রী শেখহাসিনা এখানে বিরতিহীন ইন্টারসিটি ট্রেন সার্ভিস চালুকরেছেন।

পদ্মা সেতু চালু হলে এ সার্ভিসে বেনাপোল থেকে মাত্র ৪ঘন্টায় ঢাকায় পৌছানো সম্ভব। তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশেরমধ্যে ব্যবসা সম্প্রসারনের জন্য বেনাপোল বন্দরে ব্যাপক উন্নয়ন করাহবে। এবন্দরকে একটি আধুনিক বন্দরে রুপান্তর করা হবে। পরে তিনিশার্শা উপজেলা সভাকক্ষে সরকারি সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক ও সুধি সমাজের সাথে বৈঠক করেন। উপজেলা প্রশাসনেরআয়োজনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহীঅফিসার পুলক কুমার মন্ডল। অনুষ্ঠান শেষে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরঘুরে দেখেন।

Top