সম্মিলিত সাংবাদিক পরিষদ বরিশাল মহানগর আহবায়ক কমিটি গঠন আহবায়ক:জিহাদ রানা, সদস্য সচিব:মাসুদ রানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সম্মিলিত সাংবাদিক পরিষদ বরিশাল মহানগর আহবায়ক কমিটি গঠন আহবায়ক:জিহাদ রানা, সদস্য সচিব:মাসুদ রানা


নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত সাংবাদিক পরিষদ বরিশাল মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ জুলাই,২০১৯) কেন্দ্রিয় কমিটির সভাপতি এস এম সামছুল আলম নিক্সন ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাক্ষরিত এক চিঠির মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট্য বরিশাল মহানগর কমিটির বিষয়টি নিশ্চিত করেন। উক্ত কমিটিতে বাংলাদেশ টুডে বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানাকে আহবায়ক, নিউ নেশন’র বরিশাল প্রতিনিধি মাসুদ রানাকে সদস্য সচিব,যুগ্ন আহবায়ক এম কে রানা(দৈনিক আজকের সুন্দরবন),আবু-বকর সিদ্দিক(আলোকিত বার্তা),মো:রিয়াজ হোসেন (আলোকিত বরিশাল), নাজমুন নাহার শিমু (বরিশালের প্রহর),মো:মেহেদি হাসান (দৈনিক সরেজমিন বার্তা)।

এছাড়াও আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে,আল-আমিন হাওলাদার (প্রতিদিনের সংবাদ), মো:তুহিন হোসেন (আলোকিত সকাল),আরিফুল ইসলাম (দৈনিক সুন্দরবন),সৈয়দ বাবু(দক্ষিণাঅঞ্চল),এম জামাল হোসেন (আজকের সংবাদ),মাহফুজা আক্তার (দৈনিক সাগরকুল),মো:সোহেল রানা (সময়ের বার্তা), আলাউদ্দিন (তারুন্যের বার্তা), মো:সোহেল (দৈনিক সাগরকুল), সজিব আহমেদ(বরিশালের প্রহর), ফয়সাল আহমেদ(দখিনের খবর), বায়েজীদ রানা লিটন (আলোর জগত), জহিরুল ইসলাম সবুজ (আজকের বসুন্ধরা)। এদিকে বরিশালের কমিটি ঘোষনা হওয়ার পর পরই আহবায়ক কমিটির সদস্যরা একত্রিত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রিয় কমিটির সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। সে সময় এখানকার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করার সিদ্বান্ত নেওয়া হয়।

Top