সার্বক্ষণিক মিডিয়া সেল বন্যা গুজব ডেঙ্গু পরিস্থিতি জানাতে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

সার্বক্ষণিক মিডিয়া সেল বন্যা গুজব ডেঙ্গু পরিস্থিতি জানাতে


আলোকিত বার্তা:দেশের বন্যা পরিস্থিতি এবং এ বিষয়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমে জরুরি ভিত্তিতে সংবাদ সরবরাহের সুবিধার্থে তথ্য অধিদফতরে স্থাপিত মিডিয়া সেল সার্বক্ষণিক চালু রয়েছে।পাশাপাশি গুজব থেকে সতর্ক থাকার জন্য জনসাধারণকে সচেতন করা এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে তথ্য-উপাত্ত মিডিয়াতে প্রচার করা হচ্ছে।

শনিবার (২৭ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু করা মিডিয়া সেলের টেলিফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ৯৫৪০০১৯; ফ্যাক্স নম্বর-৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩; ইমেইল- piddhaka@gmail.com, ওয়েবসাইট- www.pressinform.gov.bd এবং ফেসবুক আইডি- PID BD এবং ফেসবুক পেজ- Press Information Department, Bangladesh এ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া ডেঙ্গু সংক্রান্ত চিকিৎসা এবং তথ্যের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের গঠিত মনিটরিং সেলের ফোন নম্বর- ০১৭৩১৫১৮৮৬৬,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কল সেন্টার ০১৯৩২৬৬৫৫৪৪ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফোন নম্বর- ০৯৬১১০০০৯৯৯- তে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

দুর্যোগ সম্পর্কিত তথ্য সেবার জন্য ১০৯০-তে (টোল-ফ্রি) ফোন করে সমুদ্রগামী জেলেদের জন্য সতর্ক বার্তা,নদীবন্দরগুলোর সতর্ক বার্তা,দৈনন্দিন আবহাওয়া বার্তা, ঘূর্ণিঝড় ও বন্যার বিশেষ সতর্ক বার্তা পাওয়া যাবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের ০২-৯৫৪০৭০১ টেলিফোন নম্বর ও ০১৩১৮২৩৪৫৬০ মোবাইল নম্বরে বন্যা সংক্রান্ত তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।অন্যদিকে গুজব বিষয়ে সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক কল করে পুলিশের সাহায্য নেয়ার অনুরোধ করা হয়েছে তথ্য বিবরণীতে।

Top