বেনাপোলে ২১ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও পরচুলাসহ আটক-২ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

বেনাপোলে ২১ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও পরচুলাসহ আটক-২


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে ২১ বিজিবি’র অভিযানে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪৮ পিস বাংলাদেশী পরচুলাসহ দুইজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।সোমবার(২৩/০৭/১৯) তারিখ সকালে খুলনা ব্যাটালিয়ন(২১বিজিবি’র) অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি টহল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত মতিয়ার এর ছেলে মোঃ কোরবান আলী(২৬)কে ৪৮ পিস বাংলাদেশী পরচুলানহ আটক করা হয়। পরে বিজিবি’র টহলদল দৌলতপুর গ্রামস্থ কলিমের পুকুর পাড় থেকে বড় আঁচড়া গ্রামের মৃত মতিয়ার রহমান এর ছেলে দুধ মল্লিক(৪৫)কে ৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

অপর দিকে পুটখালী বিওপি’র আরো দুইটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের শিকড়ী মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র টহল দল ৪৮ পিস বাংলাদেশী পরচুলা ও ৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজন আটক করে। অপর দিকে পুটখালী বিওপি’র টহল দল ১৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Top