তালতলীতে ১৩৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তালতলীতে ১৩৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃতালতলীর কচুপাত্রা বাজার থেকে ১৩৬ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মোঃরাকিব(২০)। সে কড়াইবাড়ীয়া ইউনিয়নের হেলোঞ্চা বাড়ীয়াএলাকার সজল হাওলাদারের ছেলে।
সোমবার (২২ জুলাই)দুপুর ২ঃ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার (এসআই) আবদুল খালেকের নেতৃত্বে,এ এস আই উজ্জল মন্ডল,এ এস আই মঞ্জুরুল ইসলাম ও এ এস আই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে কচুপাত্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেলের গতি রোধ করে এ এস আই সাইফুল ইসলাম মোঃরাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেন।

এসময় উপস্থিত লোকজনের সামনে গারি ও দেহ তল্লাশী করে তার কাছে ১৩৬ পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো বিক্রির জন্য ঘুরাফেরা করছিল।তালতলী থানার তদন্ত অফিসার আরিফুর রহমান ইয়াবাসহ যুবক মোঃরাকিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ২৩ জুলাই মঙ্গলবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Top