গুজবে বিভ্রান্ত হয়ে‘ছেলেধরা’ সন্দেহে কাউকে কিছু করে আইন নিজের হাতে তুলে না নিতে নগরবাসীকে অনুরোধ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

গুজবে বিভ্রান্ত হয়ে‘ছেলেধরা’ সন্দেহে কাউকে কিছু করে আইন নিজের হাতে তুলে না নিতে নগরবাসীকে অনুরোধ


পাখি আক্তার:গুজবে বিভ্রান্ত হয়ে অথবা গুজব ছড়িয়ে ‘ছেলেধরা’ সন্দেহে কাউকে কিছু করে আইন নিজের হাতে তুলে না নিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে এক বার্তায় তিনি বলেন, যদি ছেলেধরা হিসেবে কাউকে সন্দেহ হয় তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিন।মেয়র বলেন,কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মাসেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে বলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এটি পুরোপুরি মিথ্যা ও গুজব। একটি মহল দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য এ ধরনের গুজব রটিয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে,যা গুরুতর অপরাধ। অনেকে না বুঝেই এটি ফেসবুকে শেয়ার করে অপরাধের অংশীদার হচ্ছেন। এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। যারা এ বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসন তৎপর রয়েছে।

কোথাও এ সংক্রান্ত কোনো খবর জানলে ৯৯৯-নম্বরে অথবা বরিশাল সিটি করপোরেশনের ০৪৩১-২১৭৫৮১৮ নম্বরে ফোন দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।এদিকে গুজব ও গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে হত্যা বন্ধে এবং এ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলাজুড়ে মাইকিং ও লিফলেট বিতরণ করার কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

Top