জমি-জমা সংক্রান্ত বিরোধের জের কুপিয়ে গুরুতর জখম । - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের কুপিয়ে গুরুতর জখম ।


মোঃমাসুম,স্টাফ রিপোর্টার:পিরোজপুরের নাজিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জসিম উদ্দিন পিয়াস (২২) নামে এক ছাত্রদল নেতা কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহত ছাত্রদল নেতা উদ্ধার করে ওই রাতেই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। জসিম উদ্দিন পিয়াস উপজেলার উত্তর কলারদোয়ানিয়া গ্রামের মুকুল শেখের ছেলে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা জসিম উদ্দিন পিয়াস জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি তার বাড়ি সংলগ্ন জাহিদুলের চায়ের দোকানে বসে স্থানীয়দের সাথে কথা বলছিলেন। এ সময় তার চাচাতো ভাই সাইদুল ইসলাম শেখ কথা আছে বলে কাঁদে হাত দিয়ে স্বাভাবিকভাবে তাকে ডেকে পার্শ্ববর্তী বাদশা শেখের বাড়ীর কাছে যান। সেখানে নিয়ে প্রথমে তার হাতে থাকা চার্জার লাইট দিয়ে মাথা ও কানের উপর আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে গেলে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতারিভাবে পেট, বুক ও পিটে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে ওই দোকানের সামনে থাকা লোকজন এগিয়ে আসলে সাইদুল ইসলাম পালিয়ে যায়। তাদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে বলে জানান জসিম উদ্দিন পিয়াস।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোসাম্মাৎ রোকসানা পারভীন জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৮টি কোপ রয়েছে। প্রতিটি কোপই মারাত্মক ও ঝুঁকিপূর্ন স্থানে। তবে তিনি এখন কিছুটা আশঙ্কা মুক্ত।অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাইদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে তার মুঠোফোনে কল করেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।নাজিরপুর থানার ওসি মো.মুনিরুল ইসলাম মুনির জানান,সংবাদ পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Top