বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মদ,ফেন্সিডিল,ইয়াবাসহ আটক-২ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মদ,ফেন্সিডিল,ইয়াবাসহ আটক-২


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৩২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল ভারতীয় মদসহ দুই মাদক বহনকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রবিবার রাতে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পুটখালী বিওপি,দৌলতপুর এবং রুদ্রপুর বিওপি’র টহল দল এর অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ কামারবাড়ী পিছনে মাঠের মধ্যে থেকে বড় আঁচড়া গ্রামের ইসমাইলের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম(১৫)কে ২ বোতল ফেন্সিডিল এবং ১ বোতল অফিসার্স চয়েস মদসহ আটক করা হয়। পরে আবারও দৌলতপুর বালুরমাঠ নামক স্থান থেকে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অপর দিকে রুদ্রপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুদ্রপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম(২৪)কে আটক করে।এদিকে পুটখালী বিওপির টহল দল দক্ষিন বারপোতা মাঠ থেকে পরত্যিক্ত অবস্থায় ১৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি সাগর হোসেনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় এক বোতল মদসহ দুইজন মাদকবহনকারীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন আটককৃত আসামী ও মাদকদ্রব্য থানায় সোপর্দ করা হয়েছে।

Top