যশোরের বেনাপোলে ফেন্সিডিলসহ আটক-১ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

যশোরের বেনাপোলে ফেন্সিডিলসহ আটক-১


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক বহনকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।শনিবার দুপুর ২টার সময় পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বালুর মাঠ আম বাগানের মধ্যে থেকে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ মেহেদী সরদার(২৪)কে আটক করে। আটক মেহেদী সাদিপুর গ্রামের পল্টু সরদারের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Top