যশোরের শার্শা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

যশোরের শার্শা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:”মৎস্য সেক্টরের সমৃদ্ধি ,সুনীল অর্থনীতি অগ্রগতি” এই প্রতিপাদ্য দিয়ে আজ বৃহস্পতিবার ১৮ই জুলাই সকালে শার্শা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। শার্শা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্তরে থেকে একটি র‌্যালি শার্শা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

র‌্যালি শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা কমপ্লেক্স অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১,শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন,উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। অনুষ্ঠানের শুরু“তেই শুভেচ্ছা বক্তব্য রাখেন শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুল হাসান।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, মৎস্য চাষী মফিজুর রহমান ও নসীব উদ্দিন, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদুর রহমান, শার্শা থানার ওসি মশিউর রহমান,সহ উপজেলার ১১টি ইউনিয়নের মৎস্য চাষী ও ইউপি চেয়ারম্যানগন,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

Top