মানববন্ধন-সমা‌বেশ বরিশালে নার্সিং শিক্ষার্থীদের - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

মানববন্ধন-সমা‌বেশ বরিশালে নার্সিং শিক্ষার্থীদের


আলোকিত বার্তা:নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালুসহ ৪ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বরিশালে সমা‌বেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় নগ‌রের অ‌শ্বিনী কুমার হ‌লের সাম‌নে সদর‌রো‌ডে এ কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত।

কর্মসূচিতে বক্তব্য রা‌খেন বাংলা‌দেশ বে‌সিক গ্রাজু‌য়েট স্টু‌ডেন্ট না‌র্সে অ্যা‌সো‌সি‌য়েশনের ব‌রিশাল না‌র্সিং ক‌লে‌জের সভাপ‌তি সৈকতুল ইসলাম,সাধারণ সম্পাদক ফারজানা আক্তার,রিজন রায়,তপু,রায়হান খান,সাইদুর রহমান,রাজীব কুমার মণ্ডল,আ‌ফিয়া মা‌রিয়া প্রমুখ।

মানববন্ধ‌নে অংশগ্রহণকারীরা বলেন,নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকার ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ ও ২ হাজার টাকার স্টাইপেন্ড ৫ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃস্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবিতে গত ৬ জুলাই থেকে দেশের ৭ নার্সিং কলেজে একযোগে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।গত কয়েকদিন ধরে চলা ওই কর্মসূ‌চির ধারাবাহিকতায় বুধবার তারা সদর‌রো‌ডে মানববন্ধন ও সমা‌বেশ কর্মসূচি পালন করেছেন। ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

Top