উৎপাদনের সঙ্গে বেড়েছে উদ্বৃত্ত মাছ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

উৎপাদনের সঙ্গে বেড়েছে উদ্বৃত্ত মাছ


আলোকিত বার্তা:বরিশালে ২০১৮-১৯ অর্থবছরে উদ্বৃত্ত মাছের পরিমাণ ৪০ হাজার ৮৯৯ দশমিক ৯৭৫ মেট্রিক টন বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ।জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষে বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবু সাঈদ। এ বছর ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।তিনি আরও বলেন, ধান, নদী, খাল-এ তিনে বরিশাল। এ অঞ্চলের বিস্তীর্ণ জলরাশি মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার। এ অঞ্চলের নদ-নদী রূপালী ইলিশে যেমন সমৃদ্ধ, তেমনি স্বাদু পানির অন্যান্য মাছের এক বিশাল সমারোহ।আবু সাঈদ বলেন, জেলায় মোট মৎস্যচাষির সংখ্যা ৪৪ হাজার ৪২৩ জন এবং মৎস্যজীবী ৭৪ হাজার ৫৭৯ জন। জেলার ২০১১ সালের শুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ২৩ লাখ ২৫ হাজার ৪৫০ জন। আর জনপ্রতি দৈনিক চাহিদা ৬০ গ্রাম হিসেবে মাছের মোট চাহিদা ৫০ হাজার ৯২৭ দশমিক ৩৫৫ মেট্রিক টন।

২০১৮-১৯ সালে মাছের মোট উৎপাদন ৯১ হাজার ৮২৭ দশমিক ৩৩ মেট্রিক টন। এরমধ্যে ইলিশের উৎপাদন ৩৭ হাজার ৮০৬ দশমিক ২৯৮ মেট্রিক টন এবং অন্যান্য মাছের উৎপাদন ৫৪ হাজার ২১ দশমিক ৩২ মেট্রিক টন।জেলায় মোট মাছ উদ্বৃত্ত রয়েছে ৪০ হাজার ৮৯৯ দশমিক ৯৭৫ মেট্রিক টন।তিনি বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে গৃহীত পদক্ষেপের জন্য এ বছর মাছ উৎপাদন বাড়ছে। ২০১৭-১৮ অর্থবছরের থেকে ২০১৮-১৯ অর্থবছরে এ অঞ্চলে মাছের উৎপাদন বেড়েছে ৭ শতাংশ। পাশাপাশি বেড়েছে উদ্বৃত্তও।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাসসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

Top