প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহ বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে ২ মামলা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহ বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে ২ মামলা


নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহ বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজারআতিকুল ইসলামের বিরুদ্ধে দুইটি চেক প্রতারণা মামলা দায়ের হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক বিচারাধীন আদালতে মামলা দুটি দায়ের হয়।আতিকুল ইসলাম ওরফে এস এম আতিকুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকার বাসিন্দা হুমায়ুন কবির ।

অভিযোগে তিনি বলেন, নগদ টাকার প্রয়োজনে শোধ করার শর্তে আতিকুল সাড়ে ৩ লাখ টাকা ধার নেয়।তার কাছে টাকা ফেরত চাইলে সে গতবছর ৩০ অক্টোবর তিনলাখ টাকার একটি চেক এবং ২০ নভেম্বর বাকি ৫০ হাজার টাকার চেক দেয়।চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দেয়া হলে তার হিসেব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় চেক দুটি প্রত্যাখ্যাত হয়। গত ২০ মে পৃথক দুটি লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি ধার শোধ করেনি ।এভাবে দুইটি চেকে দুই মামলা দায়ের হলে আতিকুলকে আদালতে হাজির হতে তার বিরুদ্ধে সমন জারি করেন বলে আদালত সূত্র জানায়।

Top