এগিয়ে মেয়েরা,বরিশাল বোর্ডে পাসের হার ৭০.৬৫ শতাংশ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

এগিয়ে মেয়েরা,বরিশাল বোর্ডে পাসের হার ৭০.৬৫ শতাংশ


আলোকিত বার্তা:বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন।বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম অনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম আলোকিত বার্তাকে জানান,এ বছর পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ।যা গত বছরে ছিলো ৭০ দশমিক ৫৫ শতাংশ। এবছর ৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৮ টি সেন্টারে ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। যারমধ্যে ছাত্রী ২১ হাজার ২৫৮ জন এবং ছাত্রী ২৩ হাজার ৬২৯ জন। পাসের হারে এগিয়ে মেয়েরা।
এবারে ঘোষিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন। যারমধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৫, মানবিক বিভাগে ২৮০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ জন রয়েছেন।

Top