২০৭ পিস ইয়াবায় ৭ বছর কারাদণ্ড জরিমানা ৭ হাজার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

২০৭ পিস ইয়াবায় ৭ বছর কারাদণ্ড জরিমানা ৭ হাজার


নিজস্ব প্রতিবেদক ঃ নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে নগরীর এক মাদক ব্যবসায়িকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৭ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। ১৬ জুলাই মঙ্গলবার এ দন্ড দেন বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ । রায় ঘোষনার সময় আসামি রিপন খান আদালতে উপস্থিত ছিলো। সে নগরীর ইন্দ্রকাঠি এলাকার মৃত শাহজাহান খানের ছেলে।

আালত সুত্র জানায়, ২০১৬ সালের ২৭ জুন নগরীর সি এন্ড বি রোডস্থ ফরাজি ওয়ার্কসপের সামনে থেকে রিপনকে আটক করে র‍্যাব সদস্যরা । এ সময় তার কাছে থেকে ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র‍্যাব ৮ এর ডিএডি মামুনুর রশীদ খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। একই বছরের ৩১ জুলাই থানার এস আই হেলালুজ্জামান আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। মামলায় ১২ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়ে অপরাধ প্রমাণ পেয়ে আদালত দুই ধারায় ওই দন্ড দেন।রায় শেষে সাজাভোগে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে আদালত সূত্র জানায়।

Top