আজ বেনাপোল থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্য ”বেনাপোল এক্সপ্রেস” - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আজ বেনাপোল থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্য ”বেনাপোল এক্সপ্রেস”


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃসকল জল্পনা কল্পনার অবসান শেষে আজ থেকে বেনাপোল ঢাকা রুটে রেল যাত্রা শুরু হলো ”বেনাপোল এক্সপ্রেস” নামে রেলটির। সকাল সাড়ে ১০ টার উদ্বোধন শেষে রেলটি সোয়া একটার সময় ছেড়ে যাবে বেনাপোল থেকে। এ উপলক্ষে বেনাপোল যশোর সহ অনলাইনে চলছে টিকিট বিক্রি। বেনাপোল – ঢাকা গামী রেলটির প্রথম সৌভাগ্যবান টিকিট ক্রয়কারী হলো রেলের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান। তিনি এসি চেয়ার এর টিকিটটি ভ্যাট সহ ১০২৫ টাকা দিয়ে ক্রয় করেন।মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল রেল ষ্টেশনে যেয়ে দেখা যায় আগামিকাল বুধবার রেলটির উদ্বোধন ও ঢাকা যাত্রা উপলক্ষে রেলটিকে শ্রমিকরা বধুর বেশে সাজাচ্ছে। এবং সমস্থ রেল ষ্টেশন ধুয়ে মুছে ঝাড়– দিয়েও পরিস্কার পরিচ্ছন্ন করছে রেলওয়ে কর্তৃপক্ষের তত্বাবধানে শ্রমিকরা।

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন আগামি কাল প্রধান মন্ত্রী ঢাকা থেকে বেনাপোল ঢাকাগামী রেলটির শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বেনাপোল রেলষ্টেশনে উপস্থিত থাকবেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেলের মহাপরিচালক শামছুজ্জামান সহ যশোর ৬টি আসনের জন এমপি, পৌর মেয়র আশরাফুল ইসলাম লিটনও শার্শা উপজেলা নির্বহী অফিসার পুলক কুমার । এছাড়া আরো উপস্থিত থাকবেন স্থানীয় ব্যবসায়ি ও শার্শা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ট্রেনটি শুধু আজ সোয়া ১ টার সময় ছেড়ে যাবে। আর অন্যান্য দিন বেলা ১ টার সময় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে। আবার ঢাকা থেকে রাত ১২.৪০ মিনিটের সময় বেনাপোল এর উদ্দেশ্য ছেড়ে আসবে। সপ্তাহে ৬ দিন ট্রেনটি বিরোতিহীন ভাবে চলবে। বুধাবার শুধু বন্ধ থাকবে।

Top