যশোরের বেনাপোল-শার্শা সীমান্ত থেকে ফেন্সিডিলসহ আটক-২ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যশোরের বেনাপোল-শার্শা সীমান্ত থেকে ফেন্সিডিলসহ আটক-২


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল-শার্শা পাঁচভুলট বিওপি ও দৌলতপুর বিওপির টহলদল সীমান্তে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক বহনকারকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার ভোর রাতে দৌলতপুর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া গ্রাম থেকে মোছাঃ রাবেয়া খাতুন(৫৪)কে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছে বিজিবি। আটক রাবেয়া গাতিপাড়া গ্রামের মৃত আরাজুল ইসলাম এর স্ত্রী।একই সময় বেনাপোল পোর্ট থানাধীন বালুরমাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।অপর দিকে শার্শা থানাধীন পাঁচভুলট বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভয়বাস নামক স্থান থেকে মোঃ আব্দুল্লাহ(২৩)কে ৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।আটক আব্দুল্লাহ পাঁচ ভুলট গ্রামের মোঃ ফজর আলীর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক বহনকারীকে আটক করা হয়েছে।আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল ও শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Top