ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ১৪ যুবক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ১৪ যুবক


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে ১৪ জন বাংলাদেশী দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে রবিবার দুপুরে বেনাপোল দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।ফেরত আসা বাংলাদেশিরা হলো সেলিম (২৫),লিটন(৩২),মমিন(৩৫),ইব্রাহিম (৩২),রবিউল ইসলাম (২৫),ফজলুল করিম (৩৫),দেলোয়ার হোসেন(২৬),আনোয়ার হোসেন (২৯),রশিদ (৩৮),রনি মিয়া(২৮),বাসার (৩৭),শরিফুল (২৫),সবুজ মিয়া (৩৭)ও আব্দুল রশিদ (৩৪)।এদের বাড়ী ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর পূর্ব অভাবের কারণে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে আটক হয়। পরে ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে থাকার পর আজ বাংলাদেশে ফেরত আসেন।ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষ করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায সোপর্দ করা হবে।

Top