নড়াইলে আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ব্যারাকের উদ্বোধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নড়াইলে আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ব্যারাকের উদ্বোধন


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: নড়াইলের মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ৩টি ব্যারাকের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা এলাকার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের নব নির্মিত ব্যারাকের উদ্বোধন করেন প্রধান
অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইলের উপজেলাপ্রশাসনের অর্থায়নে ৪২ লক্ষ ১৯ হাজার টাকা ব্যয়ে ৩টি ব্যারাকে মোট ৩০ টি ঘর নির্মাণ করা হবে। জেলা প্রশাসক আনজুমানআরার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, লোহাগড়া উপজেলা নির্বাহী মুকুল কুমার মৈত্র,নড়াইলের লোহাগড়ার সহকারিকমিশনার (ভ‚মি) আরফাত হোসেন, উপজেলা কর্মকর্তাগণ, সাংবাদিক, জন প্রতিনিধি, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এ সময়উপস্থিত ছিলেন।

Top