এসপি জসিম উদ্দিনের নির্দেশে গভীর রাতে অভিযান: নড়াইলের ৫টি মোটরসাইকেল চুরি, অভিযোগে ৩ যুবককে গ্রেফতার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এসপি জসিম উদ্দিনের নির্দেশে গভীর রাতে অভিযান: নড়াইলের ৫টি মোটরসাইকেল চুরি, অভিযোগে ৩ যুবককে গ্রেফতার


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: নড়াইলের এসপি জসিম উদ্দিনের (পিপিএম-বার) নির্দেশে মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে
বিভিন্ন এলাকা থেকে স¤প্রতি পাঁচটি মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য
জানিয়েছেন থানার ওসি মোকাররম হোসেন। তিনি আরো জানান, আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের হোতা নড়াইলের লক্ষীপাশা

ইউনিয়নের বাঁকা গ্রামের আব্দুল খালেক মোল্যার ছেলে সাজ্জাদসহ (১৮) তার দুই সহযোগী নড়াইলের কাশিপুর গ্রামের রেজাউল
শেখের ছেলে নাঈম শেখ (২১) এবং একই গ্রামের পান্নু শেখের ছেলে ইব্রাহিম শেখকে (১৮) নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা
হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, গভীর রাতে থানার এসআই মিল্টন কুমার দেবদাস ও আতিকুজ্জামানের
নেতৃত্বে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ সিসির নীল রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়া মোটরসাইকেলের ১১টি ডিজিটাল নাম্বার প্লেট, ১৮টি মেইন লক, বিভিন্ন ধরণের আটটি চাবিসহ অন্যান্য যন্ত্রাংশ ও
রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। ওসি মোকাররম হোসেন, আমাদের নড়াইল জেলা প্রতিনিধিকে জানান, নড়াইলের এসপি
জসিম উদ্দিনের (পিপিএম-বার) নির্দেশে মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ বিভিন্ন এলাকা থেকে স¤প্রতি পাঁচটি
মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গত ১২ জুন থেকে চলতি মাসের ১ তারিখ পর্যন্ত
গ্রেফতারকৃতরা জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি মোটরসাইকেল চুরি করে। প্রায় আট মাস ধরে তারা এ ধরণের অপরাধ
কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে। জেলার বাইরেও তারা কয়টি মোটরসাইকেল চুরি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। চুরির ঘটনায়
সম্পৃক্ত অন্যদের গ্রেফতারসহ চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতি গ্রস্থরা জানান, বিভিন্ন এলাকা
থেকে মোটরসাইকেল চুরির পর তারা নড়াইলের পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের জানান। ক্ষতিগ্রস্থরা বলেন, মোটরসাইকেল উদ্ধারসহ এ
ঘটনায় জড়িতদের গ্রেফতারে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের (পিপিএম-বার)।

Top