নড়াইলে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসারের সম্মাননা ক্রেষ্ট তুলে দিছেন বিভাগীয় কমিশনার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

নড়াইলে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসারের সম্মাননা ক্রেষ্ট তুলে দিছেন বিভাগীয় কমিশনার


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ফজলুল হককে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিকশিক্ষা অফিসারের সম্মাননা তুলে দিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া। সকাল ১০টায় নড়াইল জেলাপ্রশাসকের সভাকক্ষে প্রধান অতিথি সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। জেলা শিক্ষা অফিস ও সদর উপজেলা শিক্ষা অফিস নড়াইলের যৌথআয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষনে জেলা ও উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেসভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার), মাধ্যমিক শিক্ষা বিভাগ খুলনার, উপ-পরিচালক নিভা রানী পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা শিক্ষা এস,এম কর্মকর্তা ছায়েদুর রহমান, সদর উপজেলা নির্বাহীকর্মকর্তা সালমা সেলিম, গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়,ক্লাবের সকল সদস্যবৃন্দ, ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ারসাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সৃজনশীল মেধায় ১২ জন এবং জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় জেলায় ৭৫ জন ও সদর উপজেলায় ৭২জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক, বিজয়ীশিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

Top