নড়াইলে পরকীয়ার জের ধরে শ্বশুরবাড়ি এলাকা থেকে জামাই খুন: কথিত প্রেমিকা মারুফা গ্রেফতার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

নড়াইলে পরকীয়ার জের ধরে শ্বশুরবাড়ি এলাকা থেকে জামাই খুন: কথিত প্রেমিকা মারুফা গ্রেফতার


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: পরকীয়ার জের ধরে শ্বশুরবাড়ি এলাকা থেকে জামাই খুন: কথিত প্রেমিকা মারুফা গ্রেফতার
নড়াইলের নড়াগাতি থানার জয়নগর গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি বাগান থেকে জামাতা আক্কেল মোল্যার (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধারকরেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। আক্কেল গোপালগঞ্জ সদরের চরতালা গ্রামের এলেমমোল্যার ছেলে। পরকীয়া প্রেমের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় কথিত প্রেমিকা মারুফাবেগমকে (৩০) আটক করা হয়েছে। তবে মারুফার স্বামী মাহবুব শেখসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান,আক্কেল মোল্যার সঙ্গে নড়াইলের জয়নগর গ্রামের মাহবুব শেখের স্ত্রী মারুফার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে বলে অভিযোগ পাওয়াগেছে।

মাহবুবদের বাড়ির কাছেই দেবদুন গ্রামে আক্কেল মোল্যার শ্বশুরবাড়ি। তার শ্বশুরের নাম সরোয়ার মোল্যা। আক্কেল শ্বশুরবাড়িতে যাওয়া-
আসার সূত্র ধরেই মারুফার সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। এ ব্যাপারে নড়াইলের নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, আমাদের নড়াইলজেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পরকীয়ার জের ধরে আক্কেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তার ডানচোখে আঘাতের চিহৃ রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় মারুফাকে আটক করেছে পুলিশ। অন্যরা পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্যলাশ ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Top