নড়াইলে ডেকে নিয়ে পাটক্ষেতে স্কুলছাত্রী ছাত্রীকে ধর্ষণ: মেয়েটি এখন পুলিশ হেফাজতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নড়াইলে ডেকে নিয়ে পাটক্ষেতে স্কুলছাত্রী ছাত্রীকে ধর্ষণ: মেয়েটি এখন পুলিশ হেফাজতে


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: নড়াইলের নড়াগাতি থানার চান্দেরচর-পঞ্চ গ্রাম নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্কুল পাশের পাটক্ষেতে চান্দেরচর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নড়াইলেরনয়ামাউলি গ্রামের সমেদ মোল্যাকে (৩০) আটকের জন্য মাঠে নেমেছে পুলিশ। সমেদ মাউলি গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে।ভূক্তভোগী স্কুলছাত্রী জানায়, বেলা ১১টার দিকে নড়াইলের মাউলি গ্রামের দুর সম্পর্কের মামা সমেদ মোল্যা তার সঙ্গে স্কুলে এসে কথাবলার জন্য পাশে ডেকে নেয়। কথা বলার এক পর্যায়ে সমেদ মোল্যার গতিবিধি খারাপ মনে হলে, মেয়েটি স্কুল ক্যাম্পাসে ফিরে আসতেচায়লে সমেদ তাকে বাঁধা দেয়। ওড়না দিয়ে মেয়েটির মুখ বেঁধে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ভূক্তভোগী মেয়েটি স্কুলএসে তার শিক্ষকদের জানায়। এ সময় শিক্ষকেরা তার পরিবারকে খবর দেয়। মেয়েটি এখন নড়াইলের নড়াগাতি থানায় পুলিশ হেফাজতেরয়েছে।

নড়াইলের নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, এ ঘটনায় মামলার
প্রস্তুতি চলছে। অভিযুক্ত সমেদকে আটকের চেষ্টা চলছে।

Top